ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাই টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পশ্চিম দেওভোগ আদর্শ নগর, কাশিপুর এলাকায় অবস্থিত আল-আকসা জামে মসজিদে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাই টিভির নারায়ণগঞ্জ (ফতুল্লা) প্রতিনিধি সাহাব উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হেদায়েত উল্লাহ খোকন, সাইফুল ইসলাম জুয়েল, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, হাজী জয়নাল আবেদীন, হাজী রিপন, দপ্তরী মহিউদ্দিন ভূঁইয়া, পাকের আলী, সার্জেন মোহাম্মদ আলী, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, শাহজাহান, অলিউল্লাহ, দুলাল মাপদর, মো. লিটন, সোবাহান মাস্টার, আব্দুল মান্নান, হাফেজ অলিউল্লাহসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

মাহফিলে মাই টিভির উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনাও করা হয়।

শেষে উপস্থিত সবাই মাই টিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাই টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পশ্চিম দেওভোগ আদর্শ নগর, কাশিপুর এলাকায় অবস্থিত আল-আকসা জামে মসজিদে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাই টিভির নারায়ণগঞ্জ (ফতুল্লা) প্রতিনিধি সাহাব উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হেদায়েত উল্লাহ খোকন, সাইফুল ইসলাম জুয়েল, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, হাজী জয়নাল আবেদীন, হাজী রিপন, দপ্তরী মহিউদ্দিন ভূঁইয়া, পাকের আলী, সার্জেন মোহাম্মদ আলী, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, শাহজাহান, অলিউল্লাহ, দুলাল মাপদর, মো. লিটন, সোবাহান মাস্টার, আব্দুল মান্নান, হাফেজ অলিউল্লাহসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

মাহফিলে মাই টিভির উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনাও করা হয়।

শেষে উপস্থিত সবাই মাই টিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত