উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পশ্চিম দেওভোগ আদর্শ নগর, কাশিপুর এলাকায় অবস্থিত আল-আকসা জামে মসজিদে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাই টিভির নারায়ণগঞ্জ (ফতুল্লা) প্রতিনিধি সাহাব উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হেদায়েত উল্লাহ খোকন, সাইফুল ইসলাম জুয়েল, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, হাজী জয়নাল আবেদীন, হাজী রিপন, দপ্তরী মহিউদ্দিন ভূঁইয়া, পাকের আলী, সার্জেন মোহাম্মদ আলী, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, শাহজাহান, অলিউল্লাহ, দুলাল মাপদর, মো. লিটন, সোবাহান মাস্টার, আব্দুল মান্নান, হাফেজ অলিউল্লাহসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।মাহফিলে মাই টিভির উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনাও করা হয়।শেষে উপস্থিত সবাই মাই টিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।