ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, উল্লাপাড়ায় শোকের ছায়া

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামে হাম রোগে আক্রান্ত হয়ে মালিহা (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত হলে মালিহাকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শ্যামলীর একটি শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে হাম রোগ শনাক্ত করেন। পরবর্তীতে তাকে সিসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুটির ফুপি ও উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি বলেন, “মালিহা আমার বড় ভাইয়ের মেয়ে। আমরা চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি না হলে এ ধরনের মৃত্যুর ঝুঁকি থেকে যায়। তারা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, উল্লাপাড়ায় শোকের ছায়া

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামে হাম রোগে আক্রান্ত হয়ে মালিহা (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত হলে মালিহাকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শ্যামলীর একটি শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে হাম রোগ শনাক্ত করেন। পরবর্তীতে তাকে সিসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুটির ফুপি ও উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি বলেন, “মালিহা আমার বড় ভাইয়ের মেয়ে। আমরা চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি না হলে এ ধরনের মৃত্যুর ঝুঁকি থেকে যায়। তারা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত