ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে মরদেহটি শিমুলিয়া এলাকায় এসে পৌঁছায়।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ময়নাতদন্তের আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে মরদেহটি শিমুলিয়া এলাকায় এসে পৌঁছায়।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ময়নাতদন্তের আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত