উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: মনির হোসেন , রূপগঞ্জ প্রতিনিধি ||
শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে মরদেহটি শিমুলিয়া এলাকায় এসে পৌঁছায়।ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ময়নাতদন্তের আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।