পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ফতুল্লা এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে তিনটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ ডাইং প্রসেসিং ইন্ডাস্ট্রি, বিসমিল্লাহি নিট ডায়িং অ্যান্ড ফিনিশিং মিল (বটতলা রেললাইন এলাকা) এবং হাজী রসুল ডাইং-এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো বৈধ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এবং বাধ্যতামূলক ইটিপি (Effluent Treatment Plant) ছাড়া বর্জ্য নিষ্কাশন করছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
এ অবস্থায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত বিদ্যুৎ মিটার জব্দ করে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। সার্বিক সমন্বয়ে ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন