উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন , বিশেষ প্রতিনিধি ||
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ফতুল্লা এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে তিনটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ ডাইং প্রসেসিং ইন্ডাস্ট্রি, বিসমিল্লাহি নিট ডায়িং অ্যান্ড ফিনিশিং মিল (বটতলা রেললাইন এলাকা) এবং হাজী রসুল ডাইং-এ পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো বৈধ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এবং বাধ্যতামূলক ইটিপি (Effluent Treatment Plant) ছাড়া বর্জ্য নিষ্কাশন করছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।এ অবস্থায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত বিদ্যুৎ মিটার জব্দ করে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। সার্বিক সমন্বয়ে ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।