ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

হরমুজ প্রণালি ত্যাগের অনুমতি পেলো মালয়েশীয় জাহাজ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারের প্রতীকী ছবি: এপি

ইরানের অবরোধ করে রাখা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে একটি মালয়েশীয় বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেওই প্রণালিতে আটকে পড়া মালয়েশিয়ার সাতটি বাণিজ্যিক জাহাজের মধ্যে একটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং সেটি এখন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সফল কূটনৈতিক আলোচনার পর এই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানা গেলো। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজটির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছেআন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপদ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রতি মালয়েশিয়া তার দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে আলোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুর।

উল্লেখ্যগত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পাল্টাব্যবস্থা হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে মালয়েশিয়ার সাতটিসহ বহু দেশের জাহাজ সেখানে আটকা পড়ে। সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং মালয়েশীয় জাহাজগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এই আলোচনার কয়েক দিনের মাথায় প্রথম জাহাজটি ছাড়পত্র পেলো।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেবাকি জাহাজগুলো সচল করার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। দেশটি মনে করেসংঘাত নয় বরং কূটনৈতিক তৎপরতাই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।

সূত্রএপি

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি ত্যাগের অনুমতি পেলো মালয়েশীয় জাহাজ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের অবরোধ করে রাখা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে একটি মালয়েশীয় বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেওই প্রণালিতে আটকে পড়া মালয়েশিয়ার সাতটি বাণিজ্যিক জাহাজের মধ্যে একটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং সেটি এখন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সফল কূটনৈতিক আলোচনার পর এই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানা গেলো। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজটির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছেআন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপদ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রতি মালয়েশিয়া তার দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে আলোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুর।

উল্লেখ্যগত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পাল্টাব্যবস্থা হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে মালয়েশিয়ার সাতটিসহ বহু দেশের জাহাজ সেখানে আটকা পড়ে। সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং মালয়েশীয় জাহাজগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এই আলোচনার কয়েক দিনের মাথায় প্রথম জাহাজটি ছাড়পত্র পেলো।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেবাকি জাহাজগুলো সচল করার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। দেশটি মনে করেসংঘাত নয় বরং কূটনৈতিক তৎপরতাই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।

সূত্রএপি

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত