ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ইউপি মেম্বার ও পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, ১০ লাখ টাকার মালামাল লুট

রূপগঞ্জ থানা- সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী-সন্তানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েমশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়া (৪৩), তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) এবং তাদের মাদ্রাসাপড়ুয়া মেয়ে মুশফিকা তানহা (৯) অটোরিকশাযোগে ডেমরার উদ্দেশ্যে রওনা হন। পথে কায়েমশাইর এলাকার দেলোয়ার হোসেনের দোকানের সামনে পৌঁছালে ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা দা, লোহার রড ও চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার সময় জহুরা আক্তার সুমিকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

এ সময় সন্ত্রাসীরা জহুরা আক্তারের গলায় থাকা প্রায় দুই ভরি স্বর্ণের চেইন এবং আব্দুল মতিন ভুঁইয়ার কাছ থেকে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় জহুরা আক্তার সুমি বাদী হয়ে কায়েমশাইর এলাকার আবুল হোসেন (৫০), মাহমুদ হাসান (২৩), রিপন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দীন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ইউপি মেম্বার ও পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, ১০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী-সন্তানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েমশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়া (৪৩), তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) এবং তাদের মাদ্রাসাপড়ুয়া মেয়ে মুশফিকা তানহা (৯) অটোরিকশাযোগে ডেমরার উদ্দেশ্যে রওনা হন। পথে কায়েমশাইর এলাকার দেলোয়ার হোসেনের দোকানের সামনে পৌঁছালে ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা দা, লোহার রড ও চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার সময় জহুরা আক্তার সুমিকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

এ সময় সন্ত্রাসীরা জহুরা আক্তারের গলায় থাকা প্রায় দুই ভরি স্বর্ণের চেইন এবং আব্দুল মতিন ভুঁইয়ার কাছ থেকে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় জহুরা আক্তার সুমি বাদী হয়ে কায়েমশাইর এলাকার আবুল হোসেন (৫০), মাহমুদ হাসান (২৩), রিপন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দীন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত