ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ময়নামতি নয়, মেঘনাও নয়'

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি খন্দকার মোশাররফ

সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লাকে তার নিজস্ব নামেই বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘ময়নামতি নয়, মেঘনাও নয়—কুমিল্লা নামেই বিভাগ করতে হবে।’

সোমবার (০৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

সংসদে বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, কুমিল্লা একটি অত্যন্ত ঐতিহাসিক জেলা। শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরেই কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা ও জনমত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দেওয়া হলেও তা ভিন্ন নামে করার উদ্যোগ নেওয়া হয়। “কুমিল্লা নামে নয়, অন্য নামে বিভাগ করা হবে—এমন যুক্তি দেখানো হয়েছিল,” বলেন তিনি।

সংসদ সভাপতি অভিযোগ করেন, কুমিল্লা নাম নিয়ে অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে জনগণের আবেগকে উপেক্ষা করা হয়েছে। অথচ এ জেলার মানুষের ঐতিহ্য, ইতিহাস ও পরিচয়ের সঙ্গে ‘কুমিল্লা’ নামটি গভীরভাবে জড়িত।

প্রসঙ্গত, ২০১৭ সালে কুমিল্লা বিভাগকে “ময়নামতি” এবং ২০২২ সালে “মেঘনা” নামে করার প্রস্তাব দিয়েছিল তৎকালীন সরকার। তবে এসব প্রস্তাবের বিরুদ্ধে কুমিল্লার সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানায়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দল-মত নির্বিশেষে কুমিল্লার জনগণ এর প্রতিবাদ জানিয়েছে। বিগত সরকার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করে যায়নি।”

তিনি জাতীয় সংসদে উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণার বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা উচিত।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি খন্দকার মোশাররফ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লাকে তার নিজস্ব নামেই বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘ময়নামতি নয়, মেঘনাও নয়—কুমিল্লা নামেই বিভাগ করতে হবে।’

সোমবার (০৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

সংসদে বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, কুমিল্লা একটি অত্যন্ত ঐতিহাসিক জেলা। শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরেই কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা ও জনমত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দেওয়া হলেও তা ভিন্ন নামে করার উদ্যোগ নেওয়া হয়। “কুমিল্লা নামে নয়, অন্য নামে বিভাগ করা হবে—এমন যুক্তি দেখানো হয়েছিল,” বলেন তিনি।

সংসদ সভাপতি অভিযোগ করেন, কুমিল্লা নাম নিয়ে অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে জনগণের আবেগকে উপেক্ষা করা হয়েছে। অথচ এ জেলার মানুষের ঐতিহ্য, ইতিহাস ও পরিচয়ের সঙ্গে ‘কুমিল্লা’ নামটি গভীরভাবে জড়িত।

প্রসঙ্গত, ২০১৭ সালে কুমিল্লা বিভাগকে “ময়নামতি” এবং ২০২২ সালে “মেঘনা” নামে করার প্রস্তাব দিয়েছিল তৎকালীন সরকার। তবে এসব প্রস্তাবের বিরুদ্ধে কুমিল্লার সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানায়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দল-মত নির্বিশেষে কুমিল্লার জনগণ এর প্রতিবাদ জানিয়েছে। বিগত সরকার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করে যায়নি।”

তিনি জাতীয় সংসদে উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণার বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা উচিত।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত