ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে ৪ দশমিক ১০ ডলার

আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১২ সেন্ট বেশি। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর থেকেই জ্বালানির দাম প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যভেদে দামের পার্থক্যও বেশ স্পষ্ট। ক্যালিফোর্নিয়াতে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি, যেখানে প্রতি গ্যালন প্রায় ৫ দশমিক ৯২ ডলার। 

অন্যদিকে, ওকলাহোমাতে সবচেয়ে কম, সেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ৩ দশমিক ২৯ ডলার।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে ৪ দশমিক ১০ ডলার

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১২ সেন্ট বেশি। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর থেকেই জ্বালানির দাম প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যভেদে দামের পার্থক্যও বেশ স্পষ্ট। ক্যালিফোর্নিয়াতে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি, যেখানে প্রতি গ্যালন প্রায় ৫ দশমিক ৯২ ডলার। 

অন্যদিকে, ওকলাহোমাতে সবচেয়ে কম, সেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ৩ দশমিক ২৯ ডলার।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত