ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কিউইদের হারিয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ১৬৫ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা। তাড়া করতে নেমে ১৪৫ রানে অলআউট হয় ব্ল্যাক ক্যাপরা।

ওয়েলিংটনে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন দক্ষিণ আফ্রিকান ওপেনার মুল্ডার। তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ওপেনার টনি জর্জির ২৩, তিনে নামা কনর এস্টারহাইজেন ৫৭ রানের ইনিংস খেলেন। এরপর রুবিন হেরমারের অপরাজিত ২৮ আর ডাইয়্যান ফরেস্টার ও জেসন স্মিথের সমান ১৯ রানের দুই ইনিংসে ৫ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬৩ রান করে দলটি। তবে প্রোটিয়া স্পিনারদের সামলাতে না পেরে মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

২২ বলে সর্বোচ্চ ৩২ করেন কিউই ওপেনার টিম রবিনসন। আর দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট পান মহারাজ, বার্টম্যান, সুব্রায়েন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কিউইদের হারিয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ১৬৫ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা। তাড়া করতে নেমে ১৪৫ রানে অলআউট হয় ব্ল্যাক ক্যাপরা।

ওয়েলিংটনে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন দক্ষিণ আফ্রিকান ওপেনার মুল্ডার। তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ওপেনার টনি জর্জির ২৩, তিনে নামা কনর এস্টারহাইজেন ৫৭ রানের ইনিংস খেলেন। এরপর রুবিন হেরমারের অপরাজিত ২৮ আর ডাইয়্যান ফরেস্টার ও জেসন স্মিথের সমান ১৯ রানের দুই ইনিংসে ৫ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬৩ রান করে দলটি। তবে প্রোটিয়া স্পিনারদের সামলাতে না পেরে মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

২২ বলে সর্বোচ্চ ৩২ করেন কিউই ওপেনার টিম রবিনসন। আর দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট পান মহারাজ, বার্টম্যান, সুব্রায়েন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত