কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে যে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটির ভেতরে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা আকাশপথে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করেছে এবং হামলার জবাব দিয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় ঘাঁটির ভেতরে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাংক এবং একটি কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে।
হামলার পর ঘাঁটির ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
তবে এই হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন