ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রাশিয়ার সহায়তা নিয়ে নতুন যে বার্তা দিল ইরান

মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্বাস আরাগচি। ছবি: সংগ্রহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিনের এবং এটি কোনো নতুন বিষয় নয়। দুই দেশের এই সম্পর্ককে তিনি একটি “কৌশলগত অংশীদারত্ব” হিসেবে বর্ণনা করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সম্পর্ক বহু বছর ধরে বিদ্যমান এবং এটি একটি চলমান প্রক্রিয়া। তার ভাষায়,

“রাশিয়ার সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্ব রয়েছে। ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয়ও নয়; অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে ইরান কোনো ধরনের সহায়তা পাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের অংশীদারত্বের অংশ।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া ইরানকে সহায়তা করছে কি না—এমন প্রশ্নের উত্তরে আরাগচি বলেন, এ বিষয়ে তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও ঘনিষ্ঠ।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের পরিবর্তনের প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সূত্র: দেশ রূপান্তর।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিনের এবং এটি কোনো নতুন বিষয় নয়। দুই দেশের এই সম্পর্ককে তিনি একটি “কৌশলগত অংশীদারত্ব” হিসেবে বর্ণনা করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সম্পর্ক বহু বছর ধরে বিদ্যমান এবং এটি একটি চলমান প্রক্রিয়া। তার ভাষায়,

“রাশিয়ার সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্ব রয়েছে। ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয়ও নয়; অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে ইরান কোনো ধরনের সহায়তা পাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের অংশীদারত্বের অংশ।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া ইরানকে সহায়তা করছে কি না—এমন প্রশ্নের উত্তরে আরাগচি বলেন, এ বিষয়ে তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও ঘনিষ্ঠ।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের পরিবর্তনের প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সূত্র: দেশ রূপান্তর।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত