ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মস্কো ও কিয়েভের মধ্যে ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মস্কো ও কিয়েভের মধ্যে ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মস্কো ও কিয়েভের মধ্যে (৬ মার্চ)শুক্রবার ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময় হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি বন্দি বিনিময়ের এই দ্বিতীয় দফা, যার মাধ্যমে দুই পক্ষের মোট ৫০০ সৈন্য নিজ নিজ দেশে ফিরে গেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উভয় পক্ষ জানিয়েছে, গত মাসে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার সময় এ বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়। যুদ্ধরত দেশ দুটির মধ্যে সহযোগিতার অল্প কয়েকটি ক্ষেত্রের একটি হলো বন্দি বিনিময়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘৩০০ সেনাসদস্যকে ফেরত আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৩০০ জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে ২০০ জন করে সৈন্য মুক্তি দেয়। এই বিনিময়ে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মস্কো ও কিয়েভের মধ্যে ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

মস্কো ও কিয়েভের মধ্যে (৬ মার্চ)শুক্রবার ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময় হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি বন্দি বিনিময়ের এই দ্বিতীয় দফা, যার মাধ্যমে দুই পক্ষের মোট ৫০০ সৈন্য নিজ নিজ দেশে ফিরে গেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উভয় পক্ষ জানিয়েছে, গত মাসে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার সময় এ বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়। যুদ্ধরত দেশ দুটির মধ্যে সহযোগিতার অল্প কয়েকটি ক্ষেত্রের একটি হলো বন্দি বিনিময়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘৩০০ সেনাসদস্যকে ফেরত আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৩০০ জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে ২০০ জন করে সৈন্য মুক্তি দেয়। এই বিনিময়ে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত