ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
অগ্নিশিখা

নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাসটির সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিবুল হাসান (৩০), মো. আশিক (২৮) ও সাইফুল হোসেন (৩৮)। তাঁদের মধ্যে রাকিবুল হাসানের স্থায়ী বাড়ি যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকায়, মো. আশিকের বাড়ি যশোর কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকায় এবং সাইফুল হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত আলফা এক্সপ্রেস বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম (পিপিএম) বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এদিকে, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত মূল হোতাকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত