নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন আষাড়িয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ ও আমেনার ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই জেলার কসবা থানার কুঠি ইউনিয়নের কুঠি জাজিয়ারা গ্রামের মোহন মিয়া ও জহুরা বেগমের ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল গ্রামের মো. জবেদ আলী ও শিউলী বেগমের ছেলে মো. শাকিল (৩৭)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলোতে যথাক্রমে চার কেজি, তিন কেজি ও দুই কেজি গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন