ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

ভক্তদের উপচে পড়া ভিড়ে ক্ষতিগ্রস্ত অপু বিশ্বাসের গাড়ি

প্রিয় তারকাকে একনজর দেখতে ভক্তদের ভিড় নতুন কিছু নয়। তবে সেই ভিড় সামলানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে পরিস্থিতি যে কতটা বেগতিক হতে পারে, তারই মুখোমুখি হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজারে একটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ভক্তদের অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়ি। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে গাড়ি ছেড়ে অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করতে হয় তাঁকে।

গতকাল ‘ঐশী’স মেকওভার’ নামের একটি পার্লারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর। প্রিয় নায়িকার আগমনের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ভিড় জমাতে থাকেন ভক্তরা। দুপুরের দিকে তাঁর গাড়ি সেখানে পৌঁছালে একসঙ্গে অনেকে এগিয়ে আসেন। তারকাকে কাছ থেকে দেখা ও সেলফি তোলার হুড়োহুড়িতে একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

অপু বিশ্বাসকে বহনকারী গাড়িটি ঘিরে ধরে উৎসুক জনতা। ধাক্কাধাক্কির মধ্যে দুজন গাড়ির ওপর উঠে পড়েন। এতে গাড়ির বাম্পার ক্ষতিগ্রস্ত হয়ে ঝুলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে গাড়ি থেকে নেমে অটোরিকশায় করে সেখান থেকে সরে যান এই চিত্রনায়িকা। পরে বেশ কিছুটা দূরে গিয়ে নিজের গাড়িতে ওঠেন তিনি।

ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়ি ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন অপু বিশ্বাস। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমাকে এক নজর দেখার জন্য কাল অতিরিক্ত মানুষ ভিড় করেছিল। তার মধ্যে দুজন লাফিয়ে গাড়ির উপরে উঠে যায়। এতে গাড়ির বাম্পার ঝুলে গেছে। অটো রিকশায় ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। অনেক দূর এসে আমার গাড়িতে উঠি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম ছড়িয়ে গেছে আমার গাড়ি ভাঙচুর হয়েছে। সে রকম কিছু ঘটেনি। আমার গাড়ি ভাঙচুর হয়নি। তবে এটা ঠিক জনতার ভিড়ে ১০টির মতো মোবাইল চুরি হয়েছে।

অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, গাড়িটি ভাঙচুর করা হয়নি, তবে ভিড়ের চাপে বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অনুষ্ঠানে জনসমাগমের মধ্যে প্রায় ১০টি মুঠোফোন চুরির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি। প্রিয় তারকাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস শেষ পর্যন্ত ভোগান্তি ও বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় অনুষ্ঠানস্থলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভক্তদের উপচে পড়া ভিড়ে ক্ষতিগ্রস্ত অপু বিশ্বাসের গাড়ি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত