ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

ব্রাইডাল ফটোশুটে জারা মনির নান্দনিক উপস্থিতি

বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী জারা মনি। নতুন করে কাজ শুরু করার পাশাপাশি এবার ব্রাইডাল লুকেও ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি শ্রাবনস স্কিন কেয়ার স্যালুনের আয়োজনে ব্রাইডাল শুটে অংশ নেন এই অভিনেত্রী।

ব্রাইডাল সাজে জারা মনির এই ফটোশুটে বিয়ের বিশেষ দিনের সাজকে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক মেকআপ ও হেয়ার স্টাইলিংয়ের সমন্বয়ে কনের সাজে ভিন্নতা আনার চেষ্টা ছিল এই আয়োজনে। বিয়ের মৌসুমে নিজের বিশেষ দিনের সাজ নিয়ে যাঁরা ভাবছেন, তাঁদের জন্যও এমন আয়োজন হতে পারে অনুপ্রেরণা।

সম্প্রতি অভিনয়ে ফেরার পর নিয়মিত কাজ করার পরিকল্পনা করছেন জারা মনি। নাটকের পাশাপাশি একটি ওভিসিতেও কাজ করেছেন তিনি। অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, অভিনয়কে সবসময়ই ভালোবেসেছেন তিনি। তাই আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্রের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান।

অন্যদিকে, শ্রাবনস স্কিন কেয়ার স্যালুনে ব্রাইডাল মেকআপের পাশাপাশি রয়েছে এইচডি মেকআপ, পার্টি মেকআপ, মেহেদি ও হলুদের সাজ, হেয়ার স্টাইলিং এবং স্কিন গ্লো ফেসিয়াল। ব্রাইডাল সিজন সামনে রেখে এসব সেবার বুকিং নিচ্ছে প্রতিষ্ঠানটি।

অভিনয়ে ফেরার পর নতুন উদ্যমে কাজ শুরু করেছেন জারা মনি। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও অংশ নিয়ে নিজের উপস্থিতি ধরে রাখতে চান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্রাইডাল ফটোশুটে জারা মনির নান্দনিক উপস্থিতি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী জারা মনি। নতুন করে কাজ শুরু করার পাশাপাশি এবার ব্রাইডাল লুকেও ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি শ্রাবনস স্কিন কেয়ার স্যালুনের আয়োজনে ব্রাইডাল শুটে অংশ নেন এই অভিনেত্রী।

ব্রাইডাল সাজে জারা মনির এই ফটোশুটে বিয়ের বিশেষ দিনের সাজকে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক মেকআপ ও হেয়ার স্টাইলিংয়ের সমন্বয়ে কনের সাজে ভিন্নতা আনার চেষ্টা ছিল এই আয়োজনে। বিয়ের মৌসুমে নিজের বিশেষ দিনের সাজ নিয়ে যাঁরা ভাবছেন, তাঁদের জন্যও এমন আয়োজন হতে পারে অনুপ্রেরণা।

সম্প্রতি অভিনয়ে ফেরার পর নিয়মিত কাজ করার পরিকল্পনা করছেন জারা মনি। নাটকের পাশাপাশি একটি ওভিসিতেও কাজ করেছেন তিনি। অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, অভিনয়কে সবসময়ই ভালোবেসেছেন তিনি। তাই আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্রের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান।

অন্যদিকে, শ্রাবনস স্কিন কেয়ার স্যালুনে ব্রাইডাল মেকআপের পাশাপাশি রয়েছে এইচডি মেকআপ, পার্টি মেকআপ, মেহেদি ও হলুদের সাজ, হেয়ার স্টাইলিং এবং স্কিন গ্লো ফেসিয়াল। ব্রাইডাল সিজন সামনে রেখে এসব সেবার বুকিং নিচ্ছে প্রতিষ্ঠানটি।

অভিনয়ে ফেরার পর নতুন উদ্যমে কাজ শুরু করেছেন জারা মনি। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও অংশ নিয়ে নিজের উপস্থিতি ধরে রাখতে চান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত