ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে: রিজভী

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভেতর গুপ্ত আর সুপ্তরা তালের পাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত দেশে পরিকল্পিত সন্ত্রাস এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকটের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিউবায় ১০ থেকে ১৫ দিন কোনো বিদ্যুৎ নেই বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, পৃথিবীর মোট যে তেলের জাহাজ, জ্বালানির জাহাজ, তার এক ৫ শতাংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। সেখানে কী হচ্ছে? বিরোধী দলের যেটা দেখেন না?

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভেতর গুপ্ত আর সুপ্তরা তালের পাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত দেশে পরিকল্পিত সন্ত্রাস এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকটের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিউবায় ১০ থেকে ১৫ দিন কোনো বিদ্যুৎ নেই বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, পৃথিবীর মোট যে তেলের জাহাজ, জ্বালানির জাহাজ, তার এক ৫ শতাংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। সেখানে কী হচ্ছে? বিরোধী দলের যেটা দেখেন না?

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত