নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধে ১০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী জেলার ৭টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততায় ৭৯ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৩ জন, কিশোর গ্যাংয়ের সদস্য ১ জন, ছিনতাইকারী ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জনসহ সর্বমোট ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানা: বিশেষ অভিযান পরিচালনাকালে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা: বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফতুল্লা থানার বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্দর থানা: অভিযানে ৮ জন মাদকসেবী, ৬৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, অন্যান্য আইনে ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা: বিশেষ অভিযানে ৫ জন মাদকসেবী ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা: অভিযানে ১৫ জন মাদকসেবী এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানা: বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী এবং অন্যান্য আইনে ৯ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানা: বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি): ডিবি পুলিশের অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১ জন এবং কিশোর গ্যাংয়ের ১ সদস্যসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন