তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হয়।
আজ নারায়ণগঞ্জ সদর উপজেলায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মোছা. আফসানা আক্তারের হাতে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়। ল্যাপটপ ও দক্ষতার সনদ হাতে নিয়ে নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ আরও সুগম করবে।
সংশ্লিষ্টরা জানান, জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের এ কর্মসূচি নারায়ণগঞ্জ সদর উপজেলার তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন