ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬/৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫/৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত সোহেল কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রব মিয়া এবং মাতা মফি আক্তার।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—রাকিব (৩৫), পিতা—অজ্ঞাত, ঠিকানা—অজ্ঞাত (শ্রাবণ গাড়ির হেলপার); নাহিদ (৩৩), পিতা—মজিবর, মাতা—নাজমা মেম্বার, সাং—কাঁচপুর উত্তরপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জ; আলামিন (২৫), পিতা—অজ্ঞাত, সাং—কাঁচপুর উত্তরপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জ; ইউসুফ (৩০), পিতা—অজ্ঞাত, ঠিকানা—অজ্ঞাত এবং আরও ১/২ জন অজ্ঞাতনামা সদস্য।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত আলামত: ১টি সামুরাই, ১টি চাপাতি ও ৩টি সেলাই রেঞ্জ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬/৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫/৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত সোহেল কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রব মিয়া এবং মাতা মফি আক্তার।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—রাকিব (৩৫), পিতা—অজ্ঞাত, ঠিকানা—অজ্ঞাত (শ্রাবণ গাড়ির হেলপার); নাহিদ (৩৩), পিতা—মজিবর, মাতা—নাজমা মেম্বার, সাং—কাঁচপুর উত্তরপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জ; আলামিন (২৫), পিতা—অজ্ঞাত, সাং—কাঁচপুর উত্তরপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জ; ইউসুফ (৩০), পিতা—অজ্ঞাত, ঠিকানা—অজ্ঞাত এবং আরও ১/২ জন অজ্ঞাতনামা সদস্য।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত আলামত: ১টি সামুরাই, ১টি চাপাতি ও ৩টি সেলাই রেঞ্জ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত