ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী-সেবনকারীসহ গ্রেপ্তার ৯৬

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানা পুলিশের অভিযানে ১২ জন মাদকসেবী ও অন্যান্য আইনে ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ২২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে।

বন্দর থানা পুলিশের অভিযানে ১০ জন মাদকসেবী ও অন্যান্য আইনে ৩ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ ক্যান বিয়ার ও ১ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ১৮০ বোতল বিয়ারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যা মামলার ওয়ারেন্টে ১ জন এবং সিআর ওয়ারেন্টে ১ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবী এবং অন্যান্য অপরাধে ২ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী-সেবনকারীসহ গ্রেপ্তার ৯৬

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত