নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা মসজিদ থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্র বলে রেজিস্ট্রার পর্যালোচনায় জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানা মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরীফ রাখার তাকের ওপর একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান মসজিদের মোয়াজ্জিম জনাব নাসির উদ্দিন। বিষয়টি তিনি থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।
পরে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে গিয়ে শপিং ব্যাগটি তল্লাশি করে একটি ৯ মিমি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেন।
পুলিশের রেজিস্ট্রার পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের একটি।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং কিশোর গ্যাং দমনে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় লুণ্ঠিত অস্ত্রটি কোনো ব্যক্তি গোপনে মসজিদে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে কে বা কারা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি সেখানে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন