মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে লাইব্রেরির আধুনিকায়ন এবং তরুণ প্রজন্মের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, একটি আলোকিত ও সুশিক্ষিত সমাজ গঠনে পাবলিক লাইব্রেরির ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বইমুখী করতে আমাদের এই লাইব্রেরিকে আরও সমৃদ্ধ, যুগোপযোগী ও আধুনিক তথ্যপ্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ভি.পি. অমর কৃষ্ণ দাস।
তিনি লাইব্রেরির সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, পাঠকদের সুনির্দিষ্ট সুবিধার কথা মাথায় রেখে লাইব্রেরির সেবা ও কার্যক্রমে গতিশীলতা আনার নিরলস চেষ্টা চলছে। সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য ও নিজ নিজ মতামত প্রকাশ করেন পৌরপ্রশাসক শাহদত হোসেন, অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, কার্যকরী পরিষদের সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, সদস্য মোঃ রুহুল আখতার সোহেল, ডা. মোমেনা পারভীন, আবু হাসিম তালুকদার, আনিছুজ্জামান পাপ্পু, মোঃ শফিকুল ইসলাম তালুকদার, ডা. চুমকি খাতুন, সাবেক লেকচারার ডা. কে আর আলম এবং সহকারী শিক্ষিকা মিস জিনিয়া ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সার্বিক উন্নয়ন ও সংস্কারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন