ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে জাল-নৌকাসহ দুই জেলে আটক

পূর্ব সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে জাল ও দুটি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শেলারচরের ছাপড়াখালি খাল থেকে তাদের আটক করা হয়।

​আটককৃত জেলেরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী (২৮)।

​বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি টিম ছাপড়াখালি খালে টহল দেওয়ার সময় অসাধু জেলেদের মাছ ধরতে দেখে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে লাফিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে বনরক্ষীরা দুটি নৌকা ও মাছ ধরার জালসহ ওই দুই জেলেকে হাতেনাতে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক জেলেরা বন আইন অমান্য করে সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্যের নিষিদ্ধ খালে বেআইনিভাবে মাছ ধরছিল। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত বন আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে জাল-নৌকাসহ দুই জেলে আটক

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পূর্ব সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে জাল ও দুটি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শেলারচরের ছাপড়াখালি খাল থেকে তাদের আটক করা হয়।

​আটককৃত জেলেরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী (২৮)।

​বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি টিম ছাপড়াখালি খালে টহল দেওয়ার সময় অসাধু জেলেদের মাছ ধরতে দেখে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে লাফিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে বনরক্ষীরা দুটি নৌকা ও মাছ ধরার জালসহ ওই দুই জেলেকে হাতেনাতে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক জেলেরা বন আইন অমান্য করে সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্যের নিষিদ্ধ খালে বেআইনিভাবে মাছ ধরছিল। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত বন আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত