ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মুক্তাগাছা থানা পরিদর্শনে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার

ময়মনসিংহের ঐতিহাসিক জনপদ মুক্তাগাছা থানা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে থানা পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল। পরে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি থানার মালখানা, ডিউটি রোস্টার, সাইবার ক্রাইম ডেস্ক, সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে মো. আবদুল্লাহ আল মামুন বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক, মানসম্মত ও দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সদয়, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও তৎপর ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ ধরনের নিয়মিত পরিদর্শনের ফলে মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মুক্তাগাছা থানা পরিদর্শনে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ঐতিহাসিক জনপদ মুক্তাগাছা থানা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে থানা পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল। পরে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি থানার মালখানা, ডিউটি রোস্টার, সাইবার ক্রাইম ডেস্ক, সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে মো. আবদুল্লাহ আল মামুন বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক, মানসম্মত ও দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সদয়, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও তৎপর ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ ধরনের নিয়মিত পরিদর্শনের ফলে মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত