ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ১৫৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক বোরহান হাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ইমন হোসেন (২৪), পিতা-ছালু, মাতা-দীপা আক্তার, সাং-আলীগঞ্জ (কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ আজমীর হোসেন (২৮), পিতা-মোঃ সহিদ হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ মিরাজ (২২), পিতা-মজিবর, মাতা-জিয়াসমিন বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, খোছ পাড়া, মাষ্টার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৫৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক বোরহান হাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ইমন হোসেন (২৪), পিতা-ছালু, মাতা-দীপা আক্তার, সাং-আলীগঞ্জ (কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ আজমীর হোসেন (২৮), পিতা-মোঃ সহিদ হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ মিরাজ (২২), পিতা-মজিবর, মাতা-জিয়াসমিন বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, খোছ পাড়া, মাষ্টার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত