কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রকাশিত হলো ‘বাঁধনহারা’ দেয়ালিকা
নজরুল বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিদ্যালয়ের দেয়ালিকা ‘বাঁধনহারা’ প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাহিত্য কর্ণার’-এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় তাদের পড়াশোনায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয়।
শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের অংশ হিসেবে অনুষ্ঠানে বিদ্যালয়ের দেয়ালিকা ‘বাঁধনহারা’ প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধসহ বিভিন্ন সৃজনশীল রচনা স্থান পেয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ‘সাহিত্য কর্ণার’ চালুর ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সাহিত্য ও জ্ঞানমূলক বই পড়ার সুযোগ পাবে। এর মাধ্যমে তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব হবে।
সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন