বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আজ জেলা কৃষি ঋণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
সভায় বরগুনা জেলার কৃষি খাতের উন্নয়ন, প্রান্তিক ও প্রকৃত কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ নিশ্চিতকরণ এবং ঋণ আদায়ের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার তার বক্তব্যে বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। জেলার কৃষক ও কৃষি উদ্যোক্তারা যেন ব্যাংক থেকে কোনো ধরনের হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়া দ্রুততম সময়ে ঋণ সুবিধা পান, সে বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সচেষ্ট থাকার আহবান জানান। একই সাথে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষি ঋণ বিতরণ ও নিয়মিত আদায়ের মাধ্যমে বরগুনার কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উক্ত সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ব্যবস্থাপকগণসহ কৃষি ঋণ কমিটির অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন