প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথাসহ শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন রয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মো. কামরুল ইসলাম। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই মহান আল্লাহর কাছে দোয়া করছেন।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি কর্মচারীদের কল্যাণ ও অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মো. কামরুল ইসলাম। তিনি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিক আচরণের কারণে সহকর্মীদের কাছে তিনি প্রশংসিত। কর্মক্ষেত্রের দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান সংশ্লিষ্টরা।
অসুস্থতার বিষয়ে মো. কামরুল ইসলাম বলেন, “অসুস্থ হলেই বোঝা যায়, সুস্থতা আল্লাহ পাকের কত বড় অশেষ নিয়ামত। পৃথিবীর সকল অসুস্থ মানুষকে মহান আল্লাহ পাক সুস্থতা দান করুন—আমিন।”
সহকর্মীরা জানান, কামরুল ইসলাম একজন বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। তার হঠাৎ অসুস্থতায় তারা উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। একই সঙ্গে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
মহান আল্লাহ যেন মো. কামরুল ইসলামকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এমন প্রত্যাশা তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন