ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সুন্দরবনের অভয়ারণ্যে নিষিদ্ধ মাছ শিকার: পাস থাকলেও দুটি নৌকাসহ আটক ৭ জেলে

মোঃ নাজমুল ইসলাম সবুজ ​শরণখোলা প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যঘোষিত নিষিদ্ধ এলাকায় বেআইনিভাবে মাছ ধরার অপরাধে বন বিভাগের স্মার্ট টিমের হাতে আটকা পড়েছেন সাত জেলে। এ সময় জেলেদের ব্যবহৃত দুটি নৌকা এবং মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

​সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের আওতাধীন বাদামতলা অভয়ারণ্য খাল থেকে তাদের আটক করে স্মার্ট টহলের বনকর্মীরা।

​আটককৃত জেলেরা হলেন— আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার ও জাকির হাওলাদার। আটক সকল জেলের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।

​ঘটনার বিস্তারিত জানিয়ে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সুপতি এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বনরক্ষীরা বাদামতলা খালে কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখেন। বাদামতলা খালটি সম্পূর্ণ অভয়ারণ্যঘোষিত এলাকা হওয়ায় এবং সেখানে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ থাকায় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক জেলেরা বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়েই সুন্দরবনে প্রবেশ করেছিলেন। কিন্তু পাসের শর্ত লঙ্ঘন করে সংরক্ষিত অভয়ারণ্যে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে এ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

​এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, জেলেদের কাছে বন বিভাগের বৈধ পাস থাকলেও অভয়ারণ্যে প্রবেশ ও মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। এই অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সকল প্রকার অপরাধ দমনে সাধারণ টহলের পাশাপাশি স্মার্ট টিমের বিশেষ টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্যে নিষিদ্ধ মাছ শিকার: পাস থাকলেও দুটি নৌকাসহ আটক ৭ জেলে

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত