ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ  মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁনপুর সাকিনস্থ মোসাঃ লাকীর বসতবাড়ির নিজ শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসাঃ লাকী (৩০), পিতা-মৃত আবুল কালাম, স্বামী-সফিউল্লাহ, সাং-চাঁনপুর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ  মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁনপুর সাকিনস্থ মোসাঃ লাকীর বসতবাড়ির নিজ শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসাঃ লাকী (৩০), পিতা-মৃত আবুল কালাম, স্বামী-সফিউল্লাহ, সাং-চাঁনপুর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত