নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু (৪৮)-এর বাড়ির উঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শাহিন (২৭), পিতা- মোঃ মুছা মিয়া, মাতা- মোসাঃ শাহিদা বেগম, সাং- গিরদাইন, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- মিজমিজি উত্তরপাড়া (নবার আলীর নাতী), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; মোঃ মেহেদী হাসান (২১), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং- গোদনাইল নয়াপাড়া লেকপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা-মৃত ফজলুল হক, সাং- গোদনাইল নয়াপাড়া লেকপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ক-জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন