ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপো কর্মকর্তাকে হুমকি দিয়ে অকটেন দাবির অভিযোগ, রাশেদ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপককে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দাবি করার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আহম্মেদ (৫৪)-কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার রাশেদ আহম্মেদ (৫৪), পিতা—মৃত আবুল হোসেন, সাং—এসও রোড, মন্ডলপাড়া, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ আহম্মেদ। প্রতি লিটার ১৪৫ টাকা হিসেবে ৫০০ লিটার অকটেনের মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।

ডিপো কর্তৃপক্ষ বিনামূল্যে জ্বালানি তেল সরবরাহে অপারগতা প্রকাশ করলে রাশেদ বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার মেঘনা ডিপোতে ওই কর্মকর্তা নিজ অফিস কক্ষে অবস্থানকালে রাশেদ অনধিকারভাবে প্রবেশ করেন। এ সময় তিনি পুনরায় বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের জন্য চাপ প্রয়োগ করেন। দাবি অনুযায়ী জ্বালানি তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসও রোড, মন্ডলপাড়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আহম্মেদ (৫৪)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপো কর্মকর্তাকে হুমকি দিয়ে অকটেন দাবির অভিযোগ, রাশেদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত