ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমানের সঙ্গে জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

এ সময় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমানের সঙ্গে জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

এ সময় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত