নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে মাদকসেবী, মাদকব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা থানা এলাকায় মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ২ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১০ জনকে আটক করা হয়। এ সময় ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধার করা হয়েছে।
বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, ছিনতাইয়ের দায়ে ১ জন, মাদকসেবী ৩ জন, মাদকব্যবসায়ী ৪ জন, জিআর পরোয়ানায় ১ জন, সিআর পরোয়ানায় ৩ জন এবং পূর্বের মামলায় ৭ জন রয়েছেন। এ ছাড়া দুটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানা এলাকায় মাদকসেবী, মাদকব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টি) আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, আড়াইহাজার থানা এলাকায় অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৩ জন, সিআর সাজাপ্রাপ্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার সাতটি থানায় পরিচালিত এসব বিশেষ অভিযানে সর্বমোট ১০০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন