দেশব্যাপী হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বিত এ অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য এলিট ফোর্স র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবহিত করে তথ্য ও সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতা কামনা করেছে র্যাব। একই সঙ্গে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, কেউ হারানো অস্ত্রের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নিরাপদে পুরস্কার প্রদান করা হবে।
হারানো অস্ত্রসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে র্যাবের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো— **০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।**
এ ছাড়া উল্লেখিত নম্বরগুলোতে **ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের** মাধ্যমেও সরাসরি গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে।
জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে র্যাব ফোর্সেস।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন