ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলো একই ধাপে একসঙ্গে নির্বাচন করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে নির্বাচন করা হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়নে একই সময়ে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। ‘এটি আমি জানি না’—বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, যতটুকু তিনি জানেন, আসন্ন স্থানীয় নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন এসেছে, তবে সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত জানাতে হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলো একই ধাপে একসঙ্গে নির্বাচন করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে নির্বাচন করা হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়নে একই সময়ে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। ‘এটি আমি জানি না’—বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, যতটুকু তিনি জানেন, আসন্ন স্থানীয় নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন এসেছে, তবে সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত জানাতে হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত