কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র্যাব-১৫।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়া এলাকায় নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য সেখানে জড়ো করেছিল মানবপাচারকারীরা।
উদ্ধার হওয়া পাঁচ ভিকটিম ও জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
মানবপাচারকারী চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন