ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এর বিচারক রাকিবুল হাসানের আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

সিফাত আব্দুল্লাহ (২৫) গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম জানান, সোমবার সকালে জামিনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত জামিন নামঞ্জুর করেন। তিনি বলেন, “এখন আমরা সেশন কোর্টে যাব।”

মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে।

মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ ও কটূক্তির অভিযোগ ওঠে সিফাতের বিরুদ্ধে। বৃহস্পতিবার তিনি ফেসবুকে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেই তিনি ভিডিওটি প্রকাশ করেন বলে জানা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার সেই মামলাতেই তার জামিন আবেদন করা হয়, যা আদালত নামঞ্জুর করেছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত