ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

রায়ের ৩০ দিনের মধ্যে আপিল না করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, পরবর্তীতে তাদের আর আপিল করার সুযোগ থাকবে না।

তিনি বলেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি, তাদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে।

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসঙ্গতি হবে না বলেও জানান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, গুমের অভিযোগ ও প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের ক্ষেত্রে যথাযথ তদন্ত এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রায়ের ৩০ দিনের মধ্যে আপিল না করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, পরবর্তীতে তাদের আর আপিল করার সুযোগ থাকবে না।

তিনি বলেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি, তাদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে।

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসঙ্গতি হবে না বলেও জানান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, গুমের অভিযোগ ও প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের ক্ষেত্রে যথাযথ তদন্ত এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত