ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ৩৪ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে খুন, ডাকাতি, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার আসামিসহ সাজা পরোয়ানাভুক্ত মোট ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল  মোঃ শামীম হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে গত ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ফতুল্লা মডেল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে খুন, ডাকাতি, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি এবং বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

গ্রেফতারকৃত ৩৪ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ৩৪ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে খুন, ডাকাতি, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার আসামিসহ সাজা পরোয়ানাভুক্ত মোট ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল  মোঃ শামীম হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে গত ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ফতুল্লা মডেল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে খুন, ডাকাতি, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি এবং বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

গ্রেফতারকৃত ৩৪ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত