ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এর ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান এসআই (নিঃ) মাসুম বিল্লাহ ও সঙ্গীয় অফিসার-ফোর্স। এ সময় মাদক ব্যবসায়ী বাবু (৩২)-কে ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবু মুন্সীগঞ্জ সদর থানার হুগশা কান্দি (বেহুলা কান্দি) এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে ও আমেনা বেওয়ার সন্তান। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় চৌরাস্তা এলাকায় জৈনকা পুতুলের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

অন্যদিকে, ৬ সেপ্টেম্বর ২০২৬ ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো সাকিনস্থ নুর উদ্দিন সুপার শপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ খোকন (৩৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ ও সঙ্গীয় অফিসার-ফোর্স। তার হেফাজত থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোঃ খোকন ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার সেকেন্দার দেওয়ানের ছেলে ও হনুফা বিবির সন্তান। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো আঙ্গুলের বাড়ী এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এর ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান এসআই (নিঃ) মাসুম বিল্লাহ ও সঙ্গীয় অফিসার-ফোর্স। এ সময় মাদক ব্যবসায়ী বাবু (৩২)-কে ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবু মুন্সীগঞ্জ সদর থানার হুগশা কান্দি (বেহুলা কান্দি) এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে ও আমেনা বেওয়ার সন্তান। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় চৌরাস্তা এলাকায় জৈনকা পুতুলের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

অন্যদিকে, ৬ সেপ্টেম্বর ২০২৬ ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো সাকিনস্থ নুর উদ্দিন সুপার শপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ খোকন (৩৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ ও সঙ্গীয় অফিসার-ফোর্স। তার হেফাজত থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোঃ খোকন ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার সেকেন্দার দেওয়ানের ছেলে ও হনুফা বিবির সন্তান। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো আঙ্গুলের বাড়ী এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত