ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কাপাসিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কাপাসিয়া উপজেলা শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘A+ সংবর্ধনা–২০২৬’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দীন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব শাহ্ আলম বকশী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও জকসু জিএস আব্দুল আলিম আরিফ এবং গাজীপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কাপাসিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কাপাসিয়া উপজেলা শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘A+ সংবর্ধনা–২০২৬’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দীন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব শাহ্ আলম বকশী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও জকসু জিএস আব্দুল আলিম আরিফ এবং গাজীপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত