ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিরাজগঞ্জে হাজ্বী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাটা ওয়াপদা মাদ্রাসায় সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে পবিত্র হজ সম্পাদনকারী হাজ্বীগণের অংশগ্রহণে 'হাজ্বী পুনর্মিলনী ও দোয়া মাহফিল' অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লি ও হাজ্বীগণ দেশের মঙ্গল কামনাসহ বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র দ্রুতারোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ পৌরসভার 'জনতার মেয়র' খ্যাত সাইদুর রহমান বাচ্চু।

তিনি তার বক্তব্যে বলেন, "সিরাজগঞ্জের গণমানুষের নেতা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের সেবা ও এই অঞ্চলের উন্নয়নে নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁর সুস্থতা আমাদের সকলের কাছে অত্যন্ত জরুরি। আপনারা সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন যেন তিনি দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করে আবার জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন।"

সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিশিষ্ট ধর্মীয় আলেম-ওলামা এবং চলতি বছরে পবিত্র হজ পালন করে আসা বিপুল সংখ্যক হাজ্বী এ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু সুস্থতা, দেশ-জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে হাজ্বী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাটা ওয়াপদা মাদ্রাসায় সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে পবিত্র হজ সম্পাদনকারী হাজ্বীগণের অংশগ্রহণে 'হাজ্বী পুনর্মিলনী ও দোয়া মাহফিল' অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লি ও হাজ্বীগণ দেশের মঙ্গল কামনাসহ বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র দ্রুতারোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ পৌরসভার 'জনতার মেয়র' খ্যাত সাইদুর রহমান বাচ্চু।

তিনি তার বক্তব্যে বলেন, "সিরাজগঞ্জের গণমানুষের নেতা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের সেবা ও এই অঞ্চলের উন্নয়নে নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁর সুস্থতা আমাদের সকলের কাছে অত্যন্ত জরুরি। আপনারা সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন যেন তিনি দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করে আবার জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন।"

সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিশিষ্ট ধর্মীয় আলেম-ওলামা এবং চলতি বছরে পবিত্র হজ পালন করে আসা বিপুল সংখ্যক হাজ্বী এ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু সুস্থতা, দেশ-জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত