ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালন

যথাযোগ্য মর্যাদায় যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে কোরআন তেলাওয়াত, গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুষ্পস্তবক শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহম্মেদ, সহকারী পরিচালক মাছেদুল ইসলাম, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদুজ্জামান, শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মেয়ে হাসিনা বেগম, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

১৯৭১ সালের এ দিনে যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মূখ যুদ্ধে শাহাদাতবরণ করেন তিনি। পরে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যথাযোগ্য মর্যাদায় যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে কোরআন তেলাওয়াত, গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুষ্পস্তবক শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহম্মেদ, সহকারী পরিচালক মাছেদুল ইসলাম, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদুজ্জামান, শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মেয়ে হাসিনা বেগম, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

১৯৭১ সালের এ দিনে যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মূখ যুদ্ধে শাহাদাতবরণ করেন তিনি। পরে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত