ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কাঁচপুরে মাদকবিরোধী অভিযান: ৩ মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের একই দিন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও জনাব মোঃ মামুন সরকার-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন— সিফাত হাওলাদার (১৯), পিতা- জহিরুল ইসলাম, সাং- চর ভূলুয়া দক্ষিণ পাড়া; মোঃ হৃদয় (২২), পিতা- আজগর, মাতা- রহিমা, সাং- চর ভূলুয়া দক্ষিণ পাড়া; এবং মোঃ বিজয় (১৯), পিতা- সাইদুর রহমান, সাং- মুরাদপুর দেওয়ান বাগ। তাদের সবার থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কাঁচপুরে মাদকবিরোধী অভিযান: ৩ মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের একই দিন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও জনাব মোঃ মামুন সরকার-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন— সিফাত হাওলাদার (১৯), পিতা- জহিরুল ইসলাম, সাং- চর ভূলুয়া দক্ষিণ পাড়া; মোঃ হৃদয় (২২), পিতা- আজগর, মাতা- রহিমা, সাং- চর ভূলুয়া দক্ষিণ পাড়া; এবং মোঃ বিজয় (১৯), পিতা- সাইদুর রহমান, সাং- মুরাদপুর দেওয়ান বাগ। তাদের সবার থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত