ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

‘জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার’: নারায়ণগঞ্জে ডা,শফিকুর রহমান

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী থেকে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জের শিমরাইলে আয়োজিত পথসভায় অংশ নেন লংমার্চে থাকা নেতাকর্মীরা।

পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।” তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার দাবিতে তারা রাজপথে নেমেছেন।

ডা,শফিকুর রহমান আরও বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে এই সরকারকে জনগণ ক্ষমা করবে না।

পথসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। পরে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার’: নারায়ণগঞ্জে ডা,শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী থেকে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জের শিমরাইলে আয়োজিত পথসভায় অংশ নেন লংমার্চে থাকা নেতাকর্মীরা।

পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।” তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার দাবিতে তারা রাজপথে নেমেছেন।

ডা,শফিকুর রহমান আরও বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে এই সরকারকে জনগণ ক্ষমা করবে না।

পথসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। পরে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত